৪ নভেম্বর ২০২১


শ্বশুরবাড়ির গেট থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

শেয়ার করুন

বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথের দত্তা গ্রাম থেকে আরশ আলী (৫০) নামে এক গরু ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আরশ আলী ওসমানীনগরের ছাইয়ার খাঁ গ্রামের মৃত আকরুছ আলীর ছেলে। দীর্ঘদিন ধরে দত্তা গ্রামে শ্বশুরবাড়িতে সপরিবারে বসবাস করে আসছিলেন তিনি।

বৃহস্পতিবার সকাল ১০টায় লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, ভোরে ফজরের নামাজ পড়তে বের হয়ে ওই বাড়ির গেটে আরশ আলীর লাশ ঝুলতে দেখেন কয়েকজন। এরপর বাড়ির লোকদের ডেকে বিষয়টি পুলিশকে জানায়।

বিশ্বনাথ থানার এসআই আলক দাস জানান, গরু ব্যবসার সুবাদে দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে ছিলেন আরশ। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গেটে ঝুলন্ত লাশ উদ্ধার করে এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শরীরে আঘাতের কোনও চিহ্ন নেই। তবে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলে।

শেয়ার করুন