৩১ মার্চ ২০২২


জৈন্তাপুরে তিন সন্তানের জননীর আত্মহত্যা

শেয়ার করুন

জৈন্তাপুর প্রতিনিধি : পারিবারিক কলহের জের ধরে সিলেটের জৈন্তাপুরে মিনা বেগম (৩০) নামে এক নারী আত্মহত্যা করেছেন। তিনি বারগাতী গ্রামের কামাল আহমদের স্ত্রী। তাদের ঘরে তিন সন্তান রয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার নিজপাট ইউনিয়নের বারগাতী গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার মিনা বেগম তার ছেলেকে স্কুলে পাটিয়ে এবং মেয়েকে থালাবাসন ধৌত করতে পাটিয়ে টমটম রাখার ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। মিনার মেয়ে থালাবাসন ধৌত করে ঘরে ফিরে মাকে না পেয়ে খোঁজাখুজি করে এক পর্যায় বসতঘরের পাশের টমটম রাখার ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশিরা এসে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পেয়ে জৈন্তাপুর মডেল থানাপুলিশের টিম গিয়ে লাশ উদ্ধার করে।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগির আহমেদ আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন