৬ জুলাই ২০২৩


ছাতকে পাগলা কুকুরের কামড়ে আহত ৩

শেয়ার করুন

ছাতক প্রতিনিধি : ছাতকে পাগলা কুকুরের কামড়ে ৩ জন শ্রমিক আহত হয়েছেন । বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে ছাতক থানার পুকুরঘাটে এ ঘটনা ঘটে।

এসময় কুকুরের কামড়ে আহত হন ছাতক পৌর শহরের চরেরবন্দ গ্রামের আখলু মিয়ার পুত্র মুনছুর আলী (৩০), একই গ্রামের মুশাহিদ আলীর পুত্র আঙ্গুর মিয়া (৪৮) ও অজ্ঞাত আরেক যুবক। ওই দিন থানার পুকুরে কাপড় ধৌত করছিলেন মুনছুর আলী হঠাৎ পাগলা কুকুরের কামড়ে তিনি আহত হন। থানার পেছনের রাস্তার পাশদিয়ে হেটে যাওয়ার সময় পাগলা কুকুরের কামড়ে আঙ্গুর মিয়া আহত হন।

আহতরা ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ছাতকের উপ-সহকারি মেডিকেল কমিউনিটি অফিসার আজাদ হোসেন।

শেয়ার করুন