১১ আগস্ট ২০২২
ডেস্ক রিপোর্ট : সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় করা মামলার আরো দুইজন আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণ করা দুই আসামির নাম সাজন ও মামুন।
বৃহস্পতিবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করার আদেশ প্রদান করেন ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ দুইজন আসামির আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেছেন।