৪ নভেম্বর ২০২১


প্রধানমন্ত্রীর লন্ডন আগমন উপলক্ষে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়

শেয়ার করুন

লন্ডন অফিস:আজিজুল আম্বিয়া,আজ বিকাল ৩ ঘটিকার সময় লন্ডন এসে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।লন্ডন ব্রুক স্ট্রীট এর কালারিডজ হোটেলে সামনে গাড়ী পার্ক করার পর শেখ হাসিনা দলীয় নেতা কর্মীদের অভ্যর্থনার হাত উঠিয়ে জবাব দেন ।পরবর্তীতে ভিডিও কলে কথা বলেন তিনি এবং তখন সবার মাঝে এক অন্যরকম অনুভূতির সৃস্টি হয়। প্রিয় নেত্রীর আগমনে যুক্তরাজ্য আওয়ামীলীগ,যুবলীগ,মহিলা আওয়ামীলীগ,শ্রমিকলীগ, কৃষকলীগ,স্বেচ্ছাসেবকলীগ সহ বিভিন্ন সংগঠনের ব্যানারে ব্রুক স্ট্রীট এক মোহমোহ করতালীর স্তরে পরিণত হয়।নিউজ কভারে ব্যস্ত ছিলেন প্রিন্ট মিডিয়ার লোক। এ যেন প্রবাসে আরেকটি বাংলাদেশ। সকাল ১০ ঘটিকার সময় থেকে শুরু হয় লোক সমাগম।উপস্হিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি জালালঊদ্দিন এবং সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক সহ অন্যান্য নেতৃীবৃন্দ সহ প্রায় ৩ শতাধিক নেতাকর্মী । পর্যটক ও স্হানীয় বিদেশীদের প্রশ্ন ছিল এখানে কি হচ্ছে ? যখন উনারা জানতে পেরেছেন এখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর এত মানুষের উপস্হিতি তখন তারা কেউ কেউ জেনে অবাক হয়েছেন এত জনপ্রিয়তার জন্য। দৈনিক আজকের সিলেট ডটকম এর লন্ডন অফিস থেকে পত্রিকার ব্যবস্হাপনা সম্পাদক আজিজুল আম্বিয়া ছিলেন সংবাদ কবারের জন্য সকাল থেকে শেষ পর্যন্ত।

শেয়ার করুন