২৭ নভেম্বর ২০১৭
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে পুলিশের নিয়মিত অভিযানে ১৭ জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১৪ জন পরোয়ানাভুক্ত ও ৩ জন নিয়মিত মামলার আসামি রয়েছে।
রোববার রাত ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
(আজকের সিলেট/২৭ নভেম্বর/ডি/এমকে/ঘ.)