২ ডিসেম্বর ২০২২
ধর্মপাশা প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা সদর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী মৎসজীবি লীগের ৪১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটির লিখিত অনুমোদন করে মধ্যনগর উপজেলা আওয়ামী মৎসজীবি লীগ কমিটি।
২রা ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের এক জনসমাবেশে উপজেলা আওয়ামী মৎসজীবি লীগের মৎসজীবি লীগের প্যাডে উপজেলা মৎসজীবি লীগের আহ্বায়ক মোঃ রুহুল আমিন খান ও যুগ্ম আহ্বায়ক বাবু সজল রায়’র যৌথ সক্ষরে।এতে নির্দেশ দ্রুততার সহিত প্রতিটি ওয়ার্ডে পুর্ণাঙ্গ কমিটি করে দাখিল করা হয়েছে।
অনুমোদিত মধ্যনগর সদর ইউনিয়ন কমিটিতে সভাপতি হিসেবে রামকৃষ্ণ দাশ,সাধারণ সম্পাদক মোঃসিরাজ মিয়া, সাংগঠনিক সম্পাদক নিকুঞ্জ দাশ ও কোষাধ্যক্ষ হিসেবে সাধু মালাকারের নাম প্রকাশ করা হয়। নবাগত উপজেলা সদর ইউনিয়ন মৎসলীগের নবাগত কমিটির নেতৃবৃন্দ সুনামগঞ্জ জেলাসহ মধ্যনগর উপজেলা কমিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রতিশ্রুতি করেন নেতৃবৃন্দ।