১৮ ডিসেম্বর ২০২৩


হবিগঞ্জে ৪টি আসনে ৩১ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ জেলার ৪টি আসনে ৩১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত হবিগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেবী চন্দ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।

হবিগঞ্জ -১ আসনের প্রার্থী ৫ জন হলেন, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি কেয়া চৌধুরী (ঈগল), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক এমপি আব্দুল মুনিম চৌধুরী বাবু (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী গাজী মোহাম্মদ শাহেদ (ট্রাক), ইসলামি ঐক্যজোট বাংলাদেশের মোস্তাক আহমেদ ফারহানী, কৃষক শ্রমিক জনতা লীগের মো: নুরুল হক (গামছা) প্রতিক পেয়েছেন।

হবিগঞ্জ-২ আসনের প্রার্থী ৯ জন হলেন, আওয়ামী লীগের দলীয় প্রার্থী ময়েজ উদ্দিন শরীফ রুয়েল (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ খান (ঈগল), জাতীয় পার্টির দলীয় প্রার্থী শংকর পাল (লাঙ্গল), কৃষক শ্রমিক জনতা লীগের মনমোহন দেবনাথ (গামছা), ইসলামী ঐক্যজোটের শেখ হিফজুর রহমান, তৃণমূল বিএনপির খাইরুল আলম (সোনালী আশঁ), বিএনএম এর এসএএম সোহাগ (নোঙ্গর), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশর মোহাম্মদ আব্দুল হামিদ (চেয়ার), বাংলাদেশ কংগ্রেসের মো: জিয়াউর রশিদ (ডাব) প্রতিক পেয়েছেন।

হবিগঞ্জ-৩ আসনের প্রার্থী ৯ জন হলেন, আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান সংসদ সদস্য মো: আবু জাহির (নৌকা), জাতীয় পার্টির দলীয় প্রার্থী এম এ মুমিন চৌধুরী বুলবুল (লাঙ্গল), বিএনএম এর মো: বদরুল আলম সিদ্দিকী (নোঙ্গর), বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো: আদম আলী (ফুলের মালা), ন্যাশনাল পিপলস পার্টির মো: আব্দুল কাদির (আম), জাকের পার্টির আনসারুল হক (গোলাপ ফুল), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো: আবদুল ওয়াহেদ (চেয়ার), বাংলাদেশ কংগ্রেসের মো: নোমান হাসান (ডাব), মুক্তিজোট (জেডিপি) এর মো: শাহিনুর রহমান (ছড়ি) প্রতিক পেয়েছেন।

হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী ৮ জন হলেন আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো: মাহবুব আলী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সমুন (ঈগল), জাতীয় পার্টির দলীয় প্রার্থী আহাদ উদ্দিন চৌধুরী (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের মো: আল আমিন (ডাব), ইসলামি ঐক্যজোট বাংলাদেশের আবু ছালেহ (মিনার), বিএনএম এর মো: মুখলেছুর রহমান (নোঙ্গর), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো: আব্দুল মুমিন (চেয়ার), বাংলাদেশ সাংস্কৃতিক ঐকজোটের মো. রাশেদুল ইসলাম খোকন (ছড়ি) প্রতিক পেয়েছেন।

প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল রোববার। সোমবার প্রতীক দেওয়া প্রতীক পাওয়ার পর থেকে নির্বাচনী আচরণবিধি মেনে আনুষ্ঠানিক প্রচারনা চালাচ্ছেন প্রার্থীরা।

 

শেয়ার করুন