১৬ জুন ২০২৩


শাবিতে শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এঘটনায় উভয়পক্ষের অন্তত ৭/৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।

শুক্রবার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থী ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন।

জানা যায়, বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকতে না দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি গার্ডের সাথে বাকবিতন্ডা হয় তাদের। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী তাদেরকে ভিতরে যেতে বাঁধা দেয়ায় তর্কাতর্কির একপর্যায়ে শাবি শিক্ষার্থী ও স্থানীয় বহিরাগতদের মধ্যে হাতাহাতি হয়। এতে উভয়পক্ষ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে মুখোমুখি অবস্থান নেয়। শাবি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ফটকের সামনের সড়ক অবরোধ করেন। এক পর্যয়ে আখালিয়া এলাকাবাসী ও শাবি শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। তবে সংঘর্ষে কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

জালালাবাদ থানার ওসি সাইফুল আলম জানান, পুরো পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এসএমপির উপ পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন