১৭ মার্চ ২০২১


সিলেটে করোনায় আক্রন্ত আরো ২৮, সুস্থ ২৩

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ২৩ জন সুস্থ হয়েছে। সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৫১ জন। এরমধ্যে সিলেট জেলার ৯ হাজার ৭৩১ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫২৬ জন, হবিগঞ্জে ১৬৮২ জন এবং মৌলভীবাজারের ১৯১২ জন সুস্থ হয়েছেন।

বুধবার সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।

একই সময়ে আরও ২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৭৫ জন। এরমধ্যে সিলেট জেলায় ১০ হাজার ৪৫ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৬২, হবিগঞ্জে ২ হাজার ১৫ এবং মৌলভীবাজারে ১ হাজার ৯৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে বুধবার পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮০ জন। এরমধ্যে সিলেট জেলার ২১৬ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারের ২২ জন।

শেয়ার করুন