২১ অক্টোবর ২০২১
নিজস্ব প্রতিবেদক : পুলিশী বাঁধায় সিলেটে কর্মীসভা করতে পারেনি সিলেট মহানগর ছাত্রদল। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে ছাত্রদলের কর্মীসভা ছিল।
কিন্তু কর্মীসভাকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই ওই এলাকায় অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। একসময় সেখানে সেখানে সভা না করার জন্য বলা হয় বাহিনীর পক্ষ থেকে। পরে ছাত্রদল সেখানে সভা করতে পারেনি।
এ ব্যাপারে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন বলেন, মুসলিম সাহিত্য সংসদে পুলিশ আমাদের সভা করতে দেয়নি। এটা গণতান্ত্রিক দেশের কোন কার্যকলাপ হতে পারেনি। আমরা এর তীব্র নিন্দা জানাই। ভবিষ্যতে এরকম করলে দাতভাঙ্গা জবাব দেবে ছাত্রদল।
তবে পুলিশ বলছে- ছাত্রদল অনুমতি না দিয়েই কর্মী সভা করতে চাইছিলো, তাই পুলিশ বাঁধা দেয়।