২৩ মে ২০২৩
ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে ধানক্ষেত থেকে এক বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তার আনুমানিক বয়স ৬৫ বছর। তবে তাৎক্ষনিকভাবে নিহতের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি। বৃদ্ধ মহিলার শরীরের কালো কালো দাগ রয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার তাজপুর ইউনিয়নের বরায়া চানপুর এলাকায় ঢাকা- সিলেট মহাসড়কের পাশে ধান ক্ষেতের আইলের উপর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ তার লাশ উদ্দার করে সুরতহাল রিপোর্ট তৈরি সহ যাবতীয় কার্যক্রম সম্পাদন করে।ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও অফিসার ইনচার্জ সহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়ভাবে জানা যায়, মহিলাটি একজন মানসিক ভারসাম্যহীন। উপজেলার তাজপুর এলাকার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখেছেন স্থানীয় লোকজন । সঠিক মৃত্যুর কারণ এবং মহিলার নাম ঠিকানা উদঘাটনের চেষ্টা করছে পুলিশ। তবে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, বজ্রপাতে মহিলার মৃত্যু হতে পারে। তার শরীরের কালো দাগ রয়েছে।
ওসমানীনগর থানার ওসি মাছুদুল আমীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশের পরিচয় পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।