১৫ অক্টোবর ২০২১


প্রতিমা বিসর্জনের মাধ্যমে সাঙ্গ হলো দুর্গোৎসব

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গোৎসবের। বিকেল থেকেই নগরীর সুরমা নদীতে শুরু হয় প্রতিমা বিসর্জন। বিদায়ের বেদনা অন্যদিকে বিজয়ের আনন্দে দেবীকে বিদায় জানান ভক্তরা।

শুক্রবার বিকাল চারটার পর নগরীর ক্বীনব্রীজের নিচে দেবী দুর্গার বিসর্জন শুরু হয়। করোনা থেকে মুক্তি, সাম্প্রদায়িক সম্প্রীতিসহ সব ধরনের মঙ্গল কামনা ও অশুভকে বিসর্জনের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন করা হয়।

নগরীতে এবার কড়াকড়ির মাধ্যমে দুপুরের পর থেকেই একে একে আসতে থাকে প্রতিমাবহনকারী বিভিন্ন শোভাযাত্রা। বিভিন্ন এলাকা থেকে ট্রাকে করে প্রতিমাগুলো নিয়ে যাওয়া হয় সুরমা নদীতে। তারপর মঙ্গলধ্বনি, উলুধ্বনি, শাঁখ আর ঢাকের ধ্বনিতে দেবী প্রতিমা বিসর্জন দেওয়া হয়। আবারও মঙ্গলবার্তা নিয়ে আগামী বছর যেন মা দুর্গা আগমন করেন বিসর্জনকালে সেই প্রার্থনা করেন ভক্তরা।

সিলেট নগরীতে এবার ৬৫টি পূজামন্ডপে পূজা উদযাপন করা হয়। এছাড়াও পারিবারিক মন্ডপতো ছিলই। কুমিল্লার ঘটনার পর থেকে সিলেট নগরীতে নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিজিবির টহল জোরদার করা হয়।

শেয়ার করুন