২ মে ২০২৩


‘রহস্য বৃত্তে বন্দি’ আরিফের প্রার্থীতা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীর প্রার্থিতা নিয়ে ধোঁয়াশা কাটছেই না। বরং আরিফের বিভিন্ন বক্তব্যে এ নিয়ে আরও রহস্যের সৃষ্টি হয়েছে।

বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনেই অংশ নেবে না বিএনপি, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন ঘোষণা দিলেও মে দিবসের এক অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন আরিফুল হক চৌধুরী।

মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, নির্বাচনে প্রার্থী হবেন কি না তা আগামী ২০ মে রেজিস্ট্রারি মাঠের এক সমাবেশে তিনি পরিস্কার করবেন বলে জানান। ওই সমাবেশে সবকিছুর বিস্তারিত ব্যাখ্যা করে তিনি জনগণের কাছে তুলে ধরবেন। তবে মেয়র আরিফের ঘনিষ্টজনরা বলছেন, শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত মেনে তিনি নির্বাচনে অংশ নেব না।

মেয়র আরিফের রহস্যময় বক্তব্য নিয়ে নগরজচুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। পড়ার টং দোকানে চায়ের কাঁপে রীতিমত ঝড় তুলছেন ভোটাররা।

এর আগে গত দুটি সিটি নির্বাচনে ২০১৩ ও ২০১৮ সালের বিএনপির প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন আরিফুল হক চৌধুরী।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ভোটগ্রহণ পুরোপুরিই হবে ইভিএমে।

শেয়ার করুন