১০ নভেম্বর ২০২৩
গোয়াইনঘাট প্রতিনিধি: সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, আওয়ামী লীগ ধ্বংসের রাজনীতিতে নয় শান্তি ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। আওয়ামী লীগ কখনও সন্ত্রাস করে না। দেশের সিংহভাগ উন্নয়নই করেছে আওয়ামী লীগ। তাই দেশ ও জাতির উন্নয়নে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই।
তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের দল, তাই তারা জনগণের পক্ষে কাজ করে। অন্যদিকে বিএনপি লালন করে প্রতিহিংসা, ষড়যন্ত্র আর সুন্দর পরিবেশকে কলুষিত করে আসছে।
শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৯ টায় গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের হাকুর বাজার উচ্চবিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
সাড়ে ৯ কোটি টাকা ব্যয়ে ৩ টি শিক্ষা প্রতিষ্ঠান গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজের নবনির্মিত একাডেমিক ভবন এবং রুস্তুমপুর ইউনিয়নের গোরাগাম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন মন্ত্রী ইমরান।
তিনি আরো বলেন, দেশে বর্তমান সরকারের আমলেই সর্বোচ্চ উন্নয়ন হয়েছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে আবারো শেখ হাসিনার সরকারকে বিপুল ভোটে বিজয়ী করতে সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
সিলেট জেলা পরিষদ সদস্য ও হাকুর বাজার উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুবাস দাসের সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ছালেহ আহমদের যৌথ পরিচালনায় হাকুর বাজার উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাকুর বাজার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আছলাম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ শামীম, দপ্তর সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক,ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা ছাত্র লীগের সভাপতি সুফিয়ান আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্র লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল, গোয়াইনঘাট উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি শাহজাহান সিদ্দিক সাবুল, ডৌবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদ আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা তাতীলীগের সভাপতি দীপক চক্রবর্তী নান্টু প্রমুখ।