৩০ সেপ্টেম্বর ২০২১


নিবন্ধন পেল আজকের সিলেট ও সিলেট প্রতিদিন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে অনলাইন নিউজপোর্টাল হিসেবে নিবন্ধিত হল সিলেট অঞ্চলের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট ডটকম ও সিলেট প্রতিদিন টোয়েন্টিফোর ডটকম। এই দুই অনলাইন নিউজপোর্টালই সিলেট বিভাগ থেকে প্রথম নিবন্ধিত হল।

বৃহহষ্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সারাদেশে মোট ২৩টি অনলাইন নিউজপোর্টালকে নিবন্ধন দিয়েছে এর মধ্যে সিরিয়ালে ১ নাম্বারে রয়েছে আজকের সিলেট ডটকম।

কৃতজ্ঞতা
সিলেট অঞ্চলের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট ডটকমকে নিবন্ধন দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা, মাননীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মহমুদ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন আজকের সিলেপ এর প্রধান সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার ও সম্পাদক রজত কান্তি চক্রবর্তী।

শেয়ার করুন