২০ জুলাই ২০২২
ডেস্ক রিপোর্ট : সিলেটের বিভিন্ন জায়গায় কমেছে বন্যার পানি। বিভিন্ন জায়গায় পানি কমলেও নিম্নাঞ্চলে পানি না কমায় ভোগান্তির মধ্যে রয়েছেন বানবাসিরা। বন্যার কবলে পড়ে কেউবা আশ্রয় নিয়েছেন আত্মীয়ের বাড়িতে আবার কেউ এখনো রয়েছেন আশ্রয়কেন্দ্রে।
বিভিন্ন জায়গায় পানি কমে যাওয়ায় অধিকাংশ লোকই ফিরেছেন বাড়িতে। তবে নিম্নাঞ্চলে পানি না কমায় এখনো বাড়ি ফিরতে পারেননি প্রায় ৪ হাজার লোক।
এখনো সিলেটের ৬টি উপজেলায় মোট ১০৭টি বন্যা আশ্রয়কেন্দ্রে ৩ হাজার ৮শ’ ৩৯ জন বানবাসী অবস্থান করছেন।
এদের মধ্যে সবচেয়ে বেশী বালাগঞ্জে। এ উপজেলার মোট ৪৫টি আশ্রয়কেন্দ্রে মঙ্গলবার পর্যন্ত অবস্থান করছিলেন ১ হাজার ৮শ’ ৪৬ জন বানবাসী। বিয়ানীবাজারের ১৭ আশ্রয়কেন্দ্রে ৬৫৬, দক্ষিণ সুরমার ১৯ আশ্রয়কেন্দ্রে ৪৮৮, ফেঞ্চুগঞ্জের ৬ আশ্রয়কেন্দ্রে ১৯৬, গোলাপগঞ্জের ৪ আশ্রয়কেন্দ্রে ৮৫ ও ওসমানীনগরের ১৬ আশ্রয়কেন্দ্রে আছেন ৫৬৮ জন বানবাসী।