২৮ ফেব্রুয়ারি ২০২০
কুলাউড়া প্রতিনিধি : ভারতের দিল্লিতে মুসলমানদের ওপর হিন্দুত্ববাদীদের হামলা, হত্যা ও মসজিদে অগ্নিসংযোগের প্রতিবাদে মৌলভীবাজারের কুলাউড়ায় বিক্ষোভ করেছে দুটি সংগঠন।
শুক্রবার জুমার নামজের পর কুলাউড়া রেলওয়ে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বঙ্গবন্ধু উদ্যানে শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তারা বলেন, মুসলমানদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে ভারত সরকারের ওপর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতিসংঘের কাছে দাবি জানান তারা। একই সঙ্গে মুজিববর্ষে নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না বলেও হুশিয়ারি দেন বক্তারা।
সমাবেশে উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক এম আফজাল হোসেন সাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, আনজুমানে আল ইসলাহ কুলাউড়া পৌর শাখার সভাপতি কাজী মাওলানা খন্দকার ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক জায়েদ বখস্ টিপু, উপজেলা আল ইসলাহ’র সহ সভাপতি মাওলানা আবু আইয়ুব আনসারী, মাওলানা মখলিছুর রহমান, কাতার শাখার সাধারণ সম্পাদক আজিজুর রহমান লাকি, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল মাহবুব জাকির, সাংগঠনিক সম্পাদক এইচ এম শামছুল ইসলাম, পৌর আল ইসলাহ সাংগঠনিক সম্পাদক ফখর উদ্দিন পংকি, সিলেট মহানগর তালামীযের সহ সভাপতি সামাদ আজাদ, উপজেলা তালামীযের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ হাবিবুর নূর, পৌর শাখার সভাপতি আব্দুল মুবিন, রাহিন আহমদ প্রমুখ।