৪ ফেব্রুয়ারি ২০২৩
ডেস্ক রিপোর্ট : হিসাববিজ্ঞান ও ফিন্যান্স প্র্যোক্টিস সেন্টারের উদ্যোগে দিনব্যাপী পিঠা উৎসব সম্পন্ন হয়েছে। উৎসবে বাহারি পিটা নিয়ে স্টল দেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
শনিবার নগরীর শিবগঞ্জ এলাকায় একটি রিসোর্টে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পিপি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের সাবেক শিক্ষক প্রশান্ত কুমার সাহা, শিক্ষক পলাশ পাল, ফয়জুর রহমান মামুন, আহমেদ জিয়া শামস, কামাল আহমেদ।
উৎসবের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে উৎসবস্থলের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে নাচ, গান, আবৃত্তি ও নানা ধরনের সাংস্কৃতিক কার্যক্রম। এতে হিসাববিজ্ঞান ও ফিন্যান্স প্র্যোক্টিস সেন্টার শিক্ষকক,ছাত্র-ছাত্রী’রা অংশগ্রহণ করেন।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আনসার আহমেদ চৌধুরী বলেন, ইট-পাথরের রাজ্যে এখন আমাদের সংস্কৃতি দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে আমি ধন্যবাদ জানাই আমার শিক্ষার্থীদের এমন সুন্দর আয়োজন করার জন্য।এই উৎসব আমাদের প্রতিষ্ঠানের প্রথম ও এই আয়োজন সম্পূর্ণ আমার শিক্ষার্থীরা করেছে,আমি এই পিঠা উৎসব প্রতি বছর করবো।এমন আয়োজন প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে করা উচিৎ বলে আমি মনে করি এতে করে আমাদের বাঙ্গালী সংস্কৃতি ও পিঠা সম্পর্কে ধারণা নিতে পারবে শহরের শিশুরা।