১৭ সেপ্টেম্বর ২০২১


সুরমা টি এস্টেটে ‘আমরা ৯৩’

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : ঢাকাস্থ শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১৯৯৩ সালের এসএসসি ব্যাচের ১৫ জন সদস্য হবিগঞ্জের সুরমা টি এস্টেট ভ্রমণে এসেছেন। ১৬ সেপ্টেম্বর ঢাকা থেকে হবিগঞ্জস্থ সুরমা টি এস্টেটে এসে পৌঁছান তারা।

শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের “আমরা ৯৩” এর সদস্যরা দেশের বিভিন্ন পর্যটন এলাকা ভ্রমণের মাধ্যমে দীর্ঘ প্রায় ৪০ বছরের বন্ধুত্বকে দৃঢ় করে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। এর আগে তারা সিলেট, পঞ্চগড়, মানিকগঞ্জ ও কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ সহ ঢাকা ও এর আশেপাশের বেশ কয়েকটি রিসোর্টে সপরিবারে পুনর্মিলনীর আয়োজন করেন। এবার তারা ফারইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজের ডেপুটি জেনারেল ম্যানেজার সাখাওয়াত হোসেন শিমুল (৯৩) এর আমন্ত্রণে সুরমা টি এস্টেট ভ্রমণে আসেন। আগামীকাল ১৮ সেপ্টেম্বর তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

২০০০ সালে ঢাকায় প্রথম পুনর্মিলনীর মাধ্যমে তারা “আমরা ৯৩” নামে আত্মপ্রকাশ করে। পরবর্তীতে “আমরা ৯৩” ব্যানারে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ইতোমধ্যে তারা ঈদে পথ শিশুদের মাঝে নতুন কাপড় বিতরণ, পবিত্র রমজানে ইয়াতিম বাচ্চাদের সাথে ইফতারের আয়োজন, এতিমখানায় আর্থিক সহায়তা প্রদান, অসুস্থ বন্ধুদের আর্থিক সহায়তার মাধ্যমে সহযোগিতা করাসহ করোনা মহামারীতে দুস্থদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ এর মতো সেবামূলক কাজ করেছে। ভবিষ্যতেও বৃহৎ পরিসরে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা আছে “আমরা ৯৩” ব্যাচের। বর্তমানে এই গ্রুপের সদস্য সংখ্যা ৬৮ জন।

সুরমা টি এস্টেট ভ্রমণে আসা “আমরা ৯৩” এর সদস্যরা হলেন আরিফুর রহমান সজল, মোঃ সাখাওয়াত হোসেন শিমুল , মোহাম্মদ শহিদুল আলম পলাশ, সৈয়দ আমিনুল ইসলাম রোনাস, মোহাম্মদ রিজাউর রহমান পলাশ, ডাক্তার আবু বকর সিদ্দিক, মোহাম্মদ শহীদুল আলম কাজল, কাজী গোলাম হায়দার শুভ, মোঃ শফিকুল আলম, মোহাম্মদ আবু সাঈদ, মোহাম্মদ জিয়াউর রহমান, মোঃ মইনুল হোসেন, কাজী মোহাম্মদ রাফি, ফুয়াদ আহমেদ তালুকদার বুলবুল এবং মুহম্মদ জসীম উদ্দিন সুমন।

শেয়ার করুন