২২ জুলাই ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমায় জেবুল মিয়া (৫৫) নামে এক পিকআপ চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। শনিবার (২২ জুলাই) দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নে এঘটনা ঘটে। নিহত জেবুল লালাবাজার ইউনিয়নের এব্দালপুর নাজিরবাজার এলাকার খাছিম আলী ছেলে। তিনি পেশায় পিকআপ চালক ছিলেন।
জানা যায়, শুক্রবার দিবাগত রাতে কোন এক সময় জেবুল মিয়া বাড়ির পাশের একটি গাছের সাথে ফাঁস লেগে আত্মহত্যা করেন। তবে কি কারনে এ ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি। শনিবার লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরন করা হয়েছে।
ক্ষিণ সুরমা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হচ্ছে।