৪ সেপ্টেম্বর ২০২৩


সুনামগঞ্জে ৪ দফা দাবিতে ডিপ্লোমা চিকিৎসকদের মানববন্ধন

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : চার দফা দাবিতে সুনামগঞ্জে কর্মবিরতি ও মানববন্ধন করেছে ডিপ্লোমা চিকিৎসকরা। সোমবার সকাল ১১টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আড়াইশো শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালের ইন্টার্নিরত অর্ধশতাধিক ডিপ্লোমা চিকিৎসক অংশগ্রহণ করেন। মানববন্ধনে তারা বিভিন্ন দাবি আদায়ে শ্লোগান দিয়ে বিক্ষোভ করেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে— ইন্টার্নশিপ বহালসহ অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন এবং দ্রুত নিয়োগ ও বঙ্গবন্ধুর ৫ম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রদান।

মানববন্ধনে ইন্টার্নশিপ বহাল ও অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধনসহ চার দফা দাবিতে জানানো হয়। পরে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের ইন্টার্ন ডি.এম.এফ চিকিৎসকবৃন্দ।

এতে বক্তব্য রাখেন, বিডিএমএ সুনামগঞ্জ জেলা সভাপতি ডা. হারুন-আল রশিদ, বিডিএমএ সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা. হাসান মাহমুদসহ আরও অনেকে।

 

শেয়ার করুন