৭ জুলাই ২০২৩


সনাতনী সমাজকে ধর্মীয় মূল্যবোধে জাগ্রত করতে হবে : এডভোকেট মৃতুঞ্জয় ধর ভোলা

জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত। ছবি : শাওন চৌধুরী

শেয়ার করুন

শিপন চন্দ জয় : জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ প্রতিযোগিতা-২০২৩ সিলেট জেলা পর্যায়ে পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযুদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়নের সভাপতিত্বে ও এডভোকেট রঞ্জন ঘোষের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট মৃতুঞ্জয় ধর ভোলা। এতে বিষেশ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য, সিলেট জেলা শাখার উপদেষ্টা ও আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট প্রশান্ত কুমার পাল। শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর চৌয়াট্টাস্থ ভোলা নন্দ গিরি আশ্রমে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি’র বক্তব্যে এডভোকেট মৃতুনঞ্জয় ধর ভোলা বলেন, গীতা প্রতিযোগিতা ২০২০ সালে করোনা পরবর্তি সময়ে পূজা উৎযাপন পরিষদ আমরা জাতীয় পর্যায়ে শুরু করি। এরই দ্বারা বাহিকতায় আমরা এবারও শুরু করেছি। আগামী ১৪ জুলাই বলরাম জিয়র আখরা প্রাঙ্গনে বিভাগীয় পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সে প্রতিযোগিতা থেকে মোট ৬জন জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তারাই আগামীতে একজন থেকে দশ জন গীতা প্রতিযোগী তৈরি করবে।

এতে তিনি আরও বলেন, আমরা যখন যে কোনো অনুষ্ঠানে যাই তখন গীতা পাঠের জন্য লোক পাওয়া যায় না। অনেকে যেনেও বলে না,অনেকে অর্থ জানে না। এটাকে আমি হেট করি। এই সোনামনিদের প্রতিনিয়ত গীতা শিক্ষা দিতে হবে। যাতে তারা সনাতন ধর্ম সম্পর্কে জানতে পারে। আমাদের সনাতনী সমাজকে ধর্মীয় মূল্যবোধে জাগ্রত করতে হবে।

অনুষ্ঠানে প্রথমে ক ও খ বিভাগে প্রতিযোগিদের মধ্যে গীতা পাঠ অনুষ্ঠিত হয়। পরে শ্রীমদ্ভাগবত গীতার লিখিত পরিক্ষা নেওয়া হয়। এতে ৬০ জন প্রতীযোগি অংশগ্রহণ করেন।

এদিকে বিজয়ী প্রতীযোগিদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়। ক বিভাগে গীতা পাঠে প্রথম স্থান অর্জন করেন পূর্ণীমা রাণী দাশ, ২য় স্থান অর্জন করেন অর্ণপূর্ণা দাশ প্রত্যাশা, ৩য় স্থান অর্জন করেন ভূমীশ্রী বৈদ্য বৃন্দা। অপরদিকে খ বিভাগে ১ম স্থান অর্জন করেন সৃষ্টি চন্দ, ২য় স্থান অর্জন করেন রাজশ্রী চন্দ মিথীলা, ৩য় স্থান অর্জন করেন জীবন বিশ্বাস কলি।

এতে আরও উপস্থিত ছিলেন, অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, রজত কান্তি গুপ্ত, চন্দন দাস, মহানগর পূজা উৎযাপন পরিষদের সহ-সভাপতি সুদীপ পুরকায়স্থ, নির্মল সিনহা, শৈলেন কর, বিদুৎ কান্তি সেন, সামন্ত ধর, রজত কান্তি চক্রবর্তী, উজ্জ্বল চন্দ, বিমল দেব, এডভোকেট নিতু কান্ত দাস, গোলাপগঞ্জ উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি অনিল কান্ত পাল, সহ সাধারণ সম্পাদক অধ্যাপক রজত কান্তি দাস, ফেঞ্চুগঞ্জ উপজেলার পূজা উৎযাপন পরিষদের সভাপতি বিজন দেব নাথ, সাধারণ সম্পাদক শিপন পাল, বালগঞ্জ উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি রজত দাস ভোলন, কোম্পানিগঞ্জ সভাপতি অকিল বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রকাশ সরকার, কানাইঘাটের সভাপতি ভজন লাল দাশ, সাধারণ সম্পাদক অলক চক্রবর্তী, জৈন্তাপুরের সহ-সভাপতি নিবারন দাস, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দেব, বিয়ানি বাজারের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, গোয়াইনঘাটের যুগ্ম সাধারণ সম্পাদক অনুপ কান্তি দে প্রমুখ।

শেয়ার করুন