২২ সেপ্টেম্বর ২০২১


দৈনিক আলোড়ন এ যোগ দিলেন সাইফুর তালুকদার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিতব্য ‘দৈনিক আলোড়ন’ পত্রিকার সিলেট ব্যুরো প্রধান হিসেবে যোগদান করেছেন জাতীয় অনলাইন প্রেসক্লাবের সিলেট বিভাগীয় সমন্বয়ক, বাংলাদেশ অনলাইন নিউজপোর্টাল এ্যাসোসিয়েশন-বনপা, কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট অঞ্চলের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট ডটকম এর প্রধান সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার।

গত ১লা সেপ্টেম্বর থেকে তিনি এই নতুন প্রতিষ্ঠানে যোগদান করেন। সারাদেশের ৭টি বিভাগের আলাদা সংষ্করণ নিয়ে আগামী ১লা অক্টোবর বাজারে আসছে নতুন ধারার এই জাতীয় দৈনিক। সিলেট ব্যুরো অফিসে তার সাথে নিউজ টীমে রয়েছেন আরো একঝাক নবীন ও প্রবীন গণমাধ্যমকর্মী।

সিলেটের অনলাইন সাংবাদিকতার এই উজ্জল নক্ষত্রের সম্পাদনায় ২০১১ সালের অক্টোবরে যাত্রা শুরু করে বাংলা খবর টোয়েন্টিফোর ডটনেট (২০১৩ সালের মধ্যখানে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়)। যাত্রা শুরুর কিছুদিন পর নির্বাহী সম্পাদক হিসেবে বাংলা খবরে যোগদেন গাজিপুর সদর উপজেলা পরিষদের তৎক্ষলিন ভাইস চেয়ারম্যান ও গাজিপুর সিটি কর্পোরেশনের বর্তমান জনপ্রিয় মেয়র জাহাঙ্গির আলম। এর পর ২০১২ সালের ৪ জুন তার হাত ধরেই যাত্রা শুরু করে আজকের সিলেট ডটকম।

কর্মজীবনে তিনি সাপ্তাহিক সময়ের ডাক, দৈনিক বাংলাদেশ সময়, দৈনিক খবরপত্র, দৈনিক ভোরের ডাক, দৈনিক দিনকাল, দৈনিক সবুজ দেশ, দৈনিক আলোজ জগত, দৈনিক আজকালের খবর, দৈনিক আলোকিত সিলেট, দৈনিক বিজয়ের কণ্ঠ, বার্তা সংস্থা এফএনএস, বিএনএস, ফেয়ার নিউজ, অনলাইন নিউজপোর্টাল ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকম, ব্রেকিং নিউজ, শীর্ষ নিউজ, বিবার্তা, আরটিএনএন, পরিবর্তন, পূর্বপশ্চিম বিডি, যমুনা নিউজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন ।

তিনি জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ পরিষদের সদস্যও ছিলেন। সিলেট বিভাগ মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদকের দ্বায়িত্বও পালন করেছেন দীর্ঘ দিন। তাছাড়াও সিলেট অনলাইন প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতাও তিনি।

নতুন এই দায়িত্বপালনকালে তিনি সকলের সার্বিক সহযোগীতা চেয়েছেন। দৈনিক আলোড়ন সংক্রান্ত যেকোন বিষয়য়ে তার সাথে ০১৭১১২৭৬০২৪ এই নাম্বারে যোগাযোগ করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন