৭ এপ্রিল ২০২২
ডেস্ক রিপোর্ট : সিলেটে সিটি কর্পোরেশনের প্রথম মেয়ে বদর উদ্দিন আহমদ কামরান। ছিলেন প্রজ্ঞাবান রাজনীতিবীদ। নগরীর সকল বড় বড় ঝগড়া বিবাদ সামলাতেন তিনি। নগরবাসীর যে কোন প্রয়োজনে ছুঠে যেতেন তীব্র গতিতে। গত দুই সিটি নির্বাচনে তিনি বিজয়ী না হলেও নগরবাসীর কাছে ছিলেন তিনি ‘মেয়র সাব’। গত রাতে কিছু দুস্কৃতিকারীদের মধ্যে সংঘর্ষ চলা কালে কেন টার্গেট করা হলো সাবেক এই মেয়রের বাসা। এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নগরবাসীর মনে।
জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে সিলেট নগরের ছড়ারপাড় ও মাছিমপুর এলাকার একটি পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় ছড়ার পাড় এলাকার সাবেক মেয়র বদরউদ্দিন কমরানের বাসায় হা্মলা চালায় একটি পক্ষ। সংঘর্ষ চলাকালে গোলাগুলির ঘটনাও ঘটেছে।
কামরানপুত্র ডা. আরমান আহমদ শিপলু জানান, হামলা চালিয়ে আমাদের বাসার জানালার কাঁচ ও বাসার সামনে রাখা গাড়ির কাঁচ ভাংচুর করা হয়েছে। এছাড়া আমার চাচার বাসা ও স্থানীয় ওয়ার্ড আাওয়ামী লীগের সভাপতির বাসায়ও হামলা চালানো হয়েছে। আমরা তারাবিহের নামাজে ছিলাম। মারামারির খবর শুনে মসজিদ থেকে বেরিয়েছি- কিন্তু আমরা কিছু বুঝে ওঠার আগেই আমাদের বাসায় হামলা করা হয়েছে। পরে আমি দুইপক্ষকেই নির্ভত করার চেষ্টা করেছি।
তবে তিনি বলেন, আমাদের বাসায় হামলা চালানোর আলাদা কোন কারণ নেই। সংঘর্ষ চলাকালে এলোপাতাড়িভাবে বাসাবাড়িতে হামলা ও ভাংচুর চালানো হয়। এতে আমাদের বাসাও পড়ে গেছে।
সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে সাবেক মেয়রসহ কয়েকটি বাসায় হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই তরুণের ঝগড়ার জের ধরে মঙ্গলবার রাত ৮টার দিকে নগরের ছড়ারপার ও মাছিমপুর এলাকাবাসীর মধ্যে এ সংঘর্ষ বাঁধে। গেল সোমবার নগরের ছড়ারপার ও মাছিমপুর এলাকার দুই তরুণের মধ্যে ঝগড়া হয়। মঙ্গলবার এনিয়ে সালিশ বৈঠকও হয়। এরইমাঝে বুধবার রাত ৮টার দিকে মাছিমপুর এলাকার একদল লোক ছড়ারপাড়ে এসে হামলা চালায়। পরে দুইপক্ষে সংঘর্ষ বাঁধে।