৬ ডিসেম্বর ২০২৩
আসামি রাসেল। ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক : সিলেটে থানার হাজত থেকে ভেন্টিলেটর ভেঙে পালিয়েছেন এক আসামি। বুধবার সকালে জকিগঞ্জ থানায় এ ঘটনা ঘটে।
পলাতক আসামির নাম রাসেল আহমদ রাসু (২৪)।তিনি জকিগঞ্জ সদর এলাকার বিলেরবন্দ গ্রামের আলকাছ মিয়ার ছেলে।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, রাসেল আহমদ রাসুর বিরুদ্ধে চুরির একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে। বুধবার সকালে তাকে বিলেরবন্দ এলাকা থেকে গ্রেফতার করে থানা হাজতে নিয়ে রাখা হয়। সকাল ১০টার দিকে থানা হাজতে তাকে পাওয়া যায় নি। এ সময় থানার ভেন্টিলেটর ভাঙা অবস্থায় পাওয়া যায়।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাসুদ বিষয়টি স্বীকার করে জানান, তাকে গ্রেফতারে অভিযান চলছে।গ্রেফতার করে বিস্তারিত বলা যাবে।
এএস // আতারা