১২ ফেব্রুয়ারি ২০২৩


শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

শেয়ার করুন

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্দ নিহত হয়েছেন। নিহত আব্দুর রকিব (৮৫) শান্তিগঞ্জ উপজেলার আক্তাপাড়া এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় মোটরসাইকেল চালকও গুরুতর আহত হয়েছেন।

রোববার বিকালে সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, রবিবার বিকালে জগন্নাথপুর থেকে মোটরসাইকেলযোগে সুনামগঞ্জ আসার পথে এক ব্যক্তি বিকালে সাড়ে ৫টার সময় আক্তাপাড়া এলাকায় পৌঁছলে রাস্তা পারাপারের সময় পথচারি আব্দুর রকিবকে ধাক্কা দেন। এসময় মোটরসাইকেল চালক ও রকিব গুরুতর আহত হন। স্থানীরা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে পাঠান। পথিমধ্যে আব্দুর রকিব মারা যান।

অপরদিকে, আহত মোটরসাইকেল চালক হাসপাতালে চিকিৎসাধীন। মোটরসাইকেলচালকের নাম-ঠিকানা জানা যায়নি।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শন্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। মরদেহ সিলেট ওসমানী মেডিকেলে রয়েছে।

শেয়ার করুন