২৩ আগস্ট ২০২১


নগরীতে ফের শুরু হলে ভ্যাকসিনের প্রথম ডোজ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : বেশ কয়েকদিন বন্ধ থাকার পর নগরীতে ফের চীনের তৈরি সিনোফার্মের টিকা (প্রথম ডোজ) প্রদান কার্যক্রম শুরু য়েছে। সোমবার থেকে নগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট পুলিশ লাইন্স হাসপাতাল কেন্দ্রে শুরু হয় এসব টিকাদান কার্যক্রম।

এর আগে বিগত কয়েকদিন সিটি কর্পোরেশনের নাগরিকদের আমেরিকার তৈরি মডার্নার টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছিল। পরবর্তী ১৪ আগস্ট থেকে টিকা সংকটের কারণে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় বন্ধ করা হয় টিকার প্রথম ডোজ কার্যক্রম। তবে শুধুমাত্র মেডিকেল ছাত্রদের দেওয়া হচ্ছিলো সিনোফার্মের প্রথম ডোজের টিকা।

এ অবস্থায় শনিবার সিলেটে নতুন করে সিনোফার্মের টিকা আসায় সোমবার থেকে সিটি কর্পোরেশনের ২টি কেন্দ্রে পুনরায় চালু হচ্ছে প্রথম ডোজের টিকা।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, সোমবার থেকে নগরীর ওসমানী হাসপাতাল ও পুলিশ লাইন্স হাসপাতালে পুনরায় প্রথম ডোজ টিকা দেওয়া শুরু হয়েছে। সোমবার মোট ১৮০০ জনকে দেওয়া হবে টিকা। ইতোমধ্যে তাদের মোবাইলে এসএমএস পাঠানো হয়েছে বলে জানান তিনি। যারা ইতোমধ্যে টিকার নিবন্ধন করেছেন কিন্তু টিকা পাননি তাদেরকে সিরিয়াল অনুযায়ী এসএমএস পাঠানো হচ্ছে। আপাতত নিয়মিত সিনোফার্মের টিকা আসবে এবং এ প্রক্রিয়া চলমান থাকবে। তবে এই মুহূর্তে মডার্নার টিকা আসছে না।

প্রসঙ্গত, গত প্রায় মাস দেড়েক থেকে নগরীর লক্ষাধিক মানুষ টিকার নিবন্ধন করে এসএমএস- এর অপেক্ষায় রয়েছেন।

শেয়ার করুন