জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলায় পর্নোগ্রাফি মামলায় ইশফাক আজিম রাহাত (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জকিগঞ্জ উপজেলার খিলোগ্রাম (বাইশঘর) এলাকার রফিক উদ্দিনের পুত্র।
রোববার জকিগঞ্জ থানার এসআই সম্রাজ মিয়া নেতৃত্বে জকিগঞ্জ থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
জানা যায়, দীর্ঘ দিন থেকে রাহাত জনৈক এক যুবতীকে উত্যক্ত করত। এর একপর্যায়ে রাহাত স্যোসাল মিডিয়ায় ঐ যুবতীর অশ্লীল ছবি তৈরি করে ছড়িয়ে দেয়। এমনকি ভিকটিমের পরিবারের কাছে টাকা দাবী করছে এবং ছবি প্রদর্শণ করে ভিকটিমের বিবাহে বাঁধার সৃষ্টি করে। এর প্রেক্ষিতে রোববার ভিকটিম ধারাঃ ২০১২ সালের পর্ণোগ্রাফী নিয়ন্ত্রণ আইনের ৮(১)(২)(৩)(৭) ধারায় জকিগঞ্জ থানায় একটি এজহার দাখিল করেন। মামলা নং-১১, তাং-১০-০৮-২০২০।
এর পর পরই পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সে ঘটনার জড়িত থাকার কথা স্বীকার করে এবং আদালতেও ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলকজবানবন্দি দেয়।