১৫ জুলাই ২০২১
লন্ডন অফিস: অদ্য রোজ মঙ্গলবার রাজনগর ঐক্যবদ্ধ জাতায়তাবাদী শক্তি সংগটনের পক্ষ থেকে লন্ডন সময় বিকাল ৪ ঘটিকায় সংগটনের সভাপতি জনাব আহাদ খাঁনের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক ফজলুল হক সেলিম ও মহিদুর রহমান আপেল এর যৌথ পরিচালনায় মৌলভীবাজার জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি জনাব এম নাসের রহমান এবং উনার সহধর্মিনী জনাবা রেজিনা নাসের সহ সকল অসুস্থদের আশু রোগমুক্তি কামনায় এবং সদ্য প্রয়াত কয়েকজন সদস্যের আত্নীয়ের স্মরনে এক ভার্চুয়াল দোয়া মাহফিল অনুস্ঠিত হয় ।সংগঠনের বিপুল নেতা কর্মীর উপস্হিতিতে এ সভা পরিচালিত হয় ।সভায় জনাব নাসের রহমানের রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করে এক দোয়া অনুস্ঠিত হয় । উল্লেখ্য সভায় সাবেক এমপির আশু রোগমুক্তির কামনা করে সবাই বক্তব্য রাখেন।