১ অক্টোবর ২০২৩


সিলেটে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

সিলেট নগরীর শিববাড়ি এলাকায় ট্রেনে কাটা পড়ে টিপু (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত টিপু নগরীর পাঠানপাড়া এলাকার মৃত আমজাদ মিয়ার পুত্র।

জানা যায়, রাত ১০টার দিকে ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি শিববাড়ি এলাকায় পৌঁছলে ওই যুবক ট্রেনে কাটা পড়েন। ধারনা করা হচ্ছে, রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

সিলেট রেলওয়ে থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

আজকের সিলেট / জেকেএস (জনি কান্ত শর্মা)

শেয়ার করুন