৬ জুলাই ২০২১


মোগলাবাজারে ইজিবাইক উল্টে বৃদ্ধ নিহত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে ইজিবাইক উল্টে মো. হান্নান মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। নিহত হান্নান মিয়া দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের জাহানপুর গ্রামের মৃত মজর খলিফার ছেলে।

সোমবার রাতে মোগলাবাজার রেলওয়ে স্টেশনের সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মোগলাবাজার থানার ওসি শামসুদ্দোহা বলেন, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে রাখলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেয়ার করুন