১৯ জানুয়ারি ২০২৩


ছোট ভাইয়ের কিলঘুষিতে বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ

শেয়ার করুন

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে আপন ভাইয়ের হাতে ছোট ভাই নুরুল আমিন (৬০) কে হত্যার অভিযোগ উঠেছে। তিনি উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন শ্রীপুর গ্রামের মৃত তাহের আলীর ছেলে।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন শ্রীপুর গ্রামের ঘটনাটি ঘটে।

নিহতের ভাই শাহ পরান ও শাহ জালাল জানান, দীর্ঘ দিন ধরে নিহতের পিতার সম্পত্তির ভাগ না দেওয়ায় নিয়ে ঝগড়া লেগেই থাকত। একাধিক বার বিচার শালিসি হলেও কোনো সমাধান হয়নি। কিছু দিন পূর্বে বোরো জমিন নষ্ট করে। আজ সকাল ৮টায় নিজ বাড়িতে সম্পত্তির বিষয়ে কথা-কাটাকাটি এক প্রর্যায়ে নিহতের আপন অপর তিন ভাই নুরুল হক(৭০), শাহ আলম(৫০), শাহজাহান (৫৫) তাদের ছেলে মেয়েরা মিলে লাঠি দিয়ে পিঠিয়ে কিল-ঘুষি মারতে থাকে এসময় পরিবারের সদস্যরা বাধা দিলেও থামাতে পারেনি।

এক প্রর্যায়ে নুরুল আমিনকে মাটিতে ফেলে রাখে পরে পরিবার লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে মৃত ঘোষণা করেছেন। নিহত নুরুল আমিন (৬০) আমিনের দুই ছেলে তিন মেয়ে রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে আসার পূর্বেই তিনি মারা গেছেন। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।

শেয়ার করুন