৪ নভেম্বর ২০২৩


চুনারুঘাটে জাতীয় সমবায় দিবস পালিত

শেয়ার করুন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: ‘সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদে ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের চুনারুঘাটে পালন হয়েছে ৫২ তম জাতীয় সমবায় দিবস। শনিবার সকালে চুনারুঘাট উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল কাদির লস্কর।স্বাগত বক্তব্য পেশ করেন, চুনারুঘাট উপজেলা সমবায় বিষয়ক কর্মকর্তা কান্তি ভূষন সেন গুপ্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য পেশ করেন, উপজেলা ভাইসচেয়ারম্যান আলহাজ লুৎফুর রহমান মহালদার,মহিলা ভাইসচেয়ারম্যান আবিদা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আকবর হোসেন জিতু, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো. রমিজ উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের মহিদ আহমেদ চৌধুরী, ফারুক মাহমুদ, মিজানুর রহমান,কাজী মাহমুদুল হক সুজন, সহকারী পরিদর্শক শ্রীতিন্দ্র চন্দ্র দেব,মো. আসাদ আলী, মো. আব্দুল আলী প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার ১১২ টি সমবায় সমিতির প্রায় ৩ শতাধিক সমবায়ী উপস্থিত ছিলেন।

এএস // মিজান // আতারা

শেয়ার করুন