১২ নভেম্বর ২০১৭
ডেস্ক রিপোর্ট : ঢাকা ইউনাইটেড হাসপাতালে টানা কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকের পরামর্শে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বিশ্রামে রয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ। তিনি বর্তমানে ঢাকাস্থ উত্তরার তার এক আত্মীয়ের বাসায় বিশ্রামে রয়েছেন। আগামী ২৪ নভেম্বর চিকিৎসকের পরবর্তী পর্যবেক্ষণ শেষে তিনি সিলেট ফিরবেন। তাঁর পূর্ণ সুস্থতার জন্য দলীয় নেতাকর্মীসহ সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন তিনি।
সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদ দীর্ঘদিন ধরে হৃদরোগজনিত সমস্যায় ভুগছিলেন। তিনি ওপের হার্ট সার্জারির জন্য গত ৩১ অক্টোবর বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সেখানে ১ নভেম্বর সকালে তাঁর ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়। চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণ শেষে হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।
(আজকের সিলেট/১২ নভেম্বর/ডি/প্রেবি/এমকে/ঘ.)