২৬ ডিসেম্বর ২০২১


বিশ্বম্ভপুরে জাল ভোট দিতে এসে আটক ২

শেয়ার করুন

বিশ্বম্ভপুর (সুনামগঞ্জ) প্রকিনিধি : বিশ্বম্ভপুরে জাল ভোট দেয়ার সময়ে দুইজনকে আটক করে পুলিশে দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আটককৃতরা হলেন- বিশ্বম্ভপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সিরাজপুর বাগগাঁও গ্রামের জিয়া রহমানের ছেলে নাঈম হোসেন (১৮) এবং একই গ্রামের মঞ্জুর আলীর ছেলে কামরুজ্জামান (১৯)।

রোববার দুপুরে সিরাজপুর বাগগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের একটি বুথে আটককৃত দুইজন জাল ভোট দিতে আসলে কেন্দ্রের সহকারী পুলিং এজেন্টের সন্দেহ হলে পরিদর্শন করতে আসা ম্যাজিস্ট্রিটকে বিষয়টি জানান। পরে তিনি প্রাথমিক যাচাই-বাছাই করে আটককৃত দুইজনকে পুলিশের মাধ্যমে থানা হেফাজতে পাঠান।

মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট মো. আনোয়ারুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্দেহ জনক দুইজনকে আটক করে পুলিশে দেয়া হয়েছে। কেউ অভিযোগ করলে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেয়া হবে।

শেয়ার করুন