৩০ অক্টোবর ২০২৩
সুনামগঞ্জ সংবাদদাতা: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি হজরত মাওলানা আফসার উদ্দিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (৩০ অক্টোবর) দুপুরে নিজ বাড়িতে তিনি আকস্মিক স্ট্রোক করলে তাকে দ্রুত সিলেটে হাসপাতালে নিয়ে আসা হয়। বিকেল সাড়ে চারটার দিকে তিনি মৃত্যুবরণ করেছেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
কিছুদিন আগে তিনি উমরাহ করে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।
সংবাদ সংক্ষেপ