২৯ নভেম্বর ২০২৩


বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়: পরিকল্পনামন্ত্রী

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, দেশের মানুষদের মধ্যে আনন্দ উদ্দীপনা ও দায়িত্ববোধ অন্য যে কোনো নির্বাচনের চেয়ে অনেক বেশি। বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায় আর সেই গণতন্ত্রের পথ হল নির্বাচন। নির্বাচনের পরিবেশ অনেক সুন্দর, পরিচ্ছন্ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও অনেক ভালো। বুধবার বিকেলে মনোনয়নপত্র জমা দেওয়ার পর এ সব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে আসবে কিনা সেটার উত্তর আমার কাছে নেই। আমি বিএনপির সদস্য নই, তাদের উকিলও নই। তবে বিএনপি একটি বড় দল তাদের অনেক ফলোয়ার রয়েছে। আমি যদি বিএনপির নেতা হতাম তাহলে অবশ্যই আনন্দের সঙ্গে জাতীয় নির্বাচনে অংশ গ্রহণ করতাম।

এসময় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক পলিন বখত প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন