১ জুন ২০২১


অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা : কি করছে সিসিক?

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : নগরীতে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার কারণে নগরবাসীকে চরম দূভোগ পোহাতে হয়েছে। সোমবার বেলা ২টার পর থেকে শুরু হওয়া ভারী বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় জলাবদ্ধতা দেখা দেয়।

নগরীতে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার কারণে সারা বছর সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরীর উন্নয়ন কাজ সম্পর্কে নগরবাসীর মনে নতুন প্রশ্ন দেখা দিয়েছে। নগরবাসী প্রশ্ন তোলছেন- সিসিক কতৃপক্ষ সারা বছর ছড়া-নালা পরিস্কারের নামে আইওয়াস করে জনগণের টাকার অপচয় করছে বিনিময়ে নগরবাসীর কোন উন্নতি হচ্ছে না। অপরদিকে নগর কতৃপক্ষ দোষ চাপাচ্ছেন নগরবাসীর উপর। নগর কতৃপক্ষ বলছেন- নগরীর জলাবদ্ধতা নিরোসনে সিসিক কাজ করে যাচ্ছে কিন্তু সাধারণ মানুষ ময়লা-আাবর্জনা নির্দিষ্ট স্থানে না ফেলে ছড়া-নালায় ফেলার কারণেই এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, সোমবার দুপুরে টানা এক ঘন্টার বৃষ্টিতে নগরীর পাঠানটুলা, আম্বরখানা থেকে ইলেকট্রিক সাপ্লাই রোড, শাহী ঈদগাহ, উপশহরসহ বেশ কিছু এলাকা পানিয়ে তলিয়ে গেছে। এসব এলাকায় কোথাও কোথাও সড়কে হাঁটু সমান পানি জমেছে। কোনো কোনো এলাকায় প্রধান সড়কসহ বাসা বাড়িতেও পানি উঠেছে।

পাঠানটুলা এলাকার মাসুম আহমদ জানান, সামান্য বৃষ্টি হলেই আমাদের এলাকার প্রধান সড়কে পানি জমে যায়। প্রতিনিয়ত এমন দুর্ভোগ পোহাতে হয় বলে জানান তিনি।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী বলেন, এই জলাবদ্ধতা স্বাভাবিক, কিছু সময়ের মধ্যে পানি চলে যাবে। সিসিক প্রতিনিয়ত ড্রেন, নালা পরিস্কার করছে। নাগরিকদের আরো সচেতন হয়ে যথাস্থানে ময়লা ফেলা ও ডাষ্টবিন ব্যবহারের আহবান জানান তিনি।

শেয়ার করুন