১০ সেপ্টেম্বর ২০২২


সিলেট জেলা পরিষদে আ.লীগের চেয়ারম্যান প্রার্থী নাসির খান

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামীলীগ।

শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় সিলেট জেলা পরিষদে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হয় বলে জানা গেছে।

সিলেট জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক মজির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন