২৭ অক্টোবর ২০২৩


প্রহসনের নির্বাচন জনগণ মেনে নেবে না: খেলাফত মজলিস

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট জোনের সহকারী পরিচালক অধ্যক্ষ আব্দুল হান্নান বলেছেন- “দেশ আজ চরম রাজনৈতিক সংকটে নিপতিত। সংকট উত্তরনের একমাত্র পথ হচ্ছে দলনিরপেক্ষ সরকারের অধিনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। ২০১৪ ও ২০১৮ সালের মতো প্রহসনের নির্বাচন জনগণ মেনে নেবে না।”
নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ খেলাফত মজলিসের ৮দফা দাবিতে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখা আয়োজিত গণমিছিল উত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরিউক্ত কথাগুলো বলেন।
খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার গণ মিছিল আজ ২৭ অক্টোবর’২৩ শুক্রবার, বাদ জুমআ নগরীর বন্দরবাজার ও জিন্দাবাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানএর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম চৌধুরী’র পরিচালনায় অনুষ্ঠিত গণমিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট মহানগর সহ সভাপতি মাওঃ শাহ আশিকুর রহমান, ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, কে এম আবদুল্লাহ আল মামুন, মাওলানা আবু তামিম, সহ সাধারণ সম্পাদক প্রভাষক আহমদ সাইফুর রহমান, মাওলানা জুনায়েদ আহমদ, মাসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুস শহীদ, সহ-সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম ছাব্বির, সহ-বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ তাহির চৌধুরী, দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা মাশুক আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজাহান কবির ডালিম, ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর সভাপতি লিটন আহমদ জুম্মান, সিলেট পশ্চিম জেলা সভাপতি ইমদাদুল হক ইমরান, সিলেট পূর্ব জেলা সভাপতি মুজিবুর রহমান খান, ইসলামি যুব মজলিস সিলেট জেলা আহবায়ক হাফিজ মাওলানা আহমদ মাহফুজ আদনান, সিলেট মহানগর সদস্য সচিব আফজাল হোসাইন কামিল, শ্রমিক মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা সেলিম আহমদ, কোতোয়ালি পশ্চিম থানা সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, জালালাবাদ থানা সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম, মহানগর নির্বাহী সদস্য জুবায়ের আহমদ, বিমানবন্দর থানা সভাপতি মাওলানা আব্দুর রহমান প্রমুখ।

শেয়ার করুন