২৯ মে ২০২১


বাহুবলে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

শেয়ার করুন

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চানপাড়া গ্রামের শাবাজ মিয়ার ছেলে শাকিল আহমেদ (২৫) ও একই উপজেলার তকবাজখানী গ্রামের জব্বর উল্লার ছেলে জমির উদ্দিন (৩৫)।

শনিবার দুপুর ১২টার দিকে বাহুবলের নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পাঁচটি মোটরসাইকেলে করে বানিয়াচংয়ের বেশ কয়েকজন যুবক শ্রীমঙ্গলের পর্যটন এলাকা ঘুরতে যাচ্ছিলেন। পথে বাহুবলের নতুন ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে জমির ও শাকিল ঘটনাস্থলেই মারা যান।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, নিহত দুই যুবক একটি মোটরসাইকেলে ছিলেন। স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

শেয়ার করুন