২১ সেপ্টেম্বর ২০২২
ডেস্ক রিপোর্ট : জকিগঞ্জে ইয়াবার চালানসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার কর করেছে পুলিশ। গ্রেফতারকৃত উপজেলার কাদিপুর গ্রামের মৃত সৈয়ব আলীর ছেলে সারেহ আহমদ (২৮)।
বুধবার দুপুরে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোঃ লুৎফর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশ সূত্র জানায়, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন’র সার্বিক দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ মোহা: ইকতিয়ার উদ্দিন’র নেতৃত্বে জকিগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এসময় কাদিপুর গ্রামের মৃত সৈয়ব আলীর পুত্র সারেহ আহমদ (২৮) কে তার বসতঘর থেকে ৪১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।