২৮ মে ২০২১


বালাগঞ্জে ইটভাটার ম্যানেজারকে কুপিয়ে হত্যা

শেয়ার করুন

বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন ইটভাটার ব্যবস্থাপক ধীরাজ পাল (৬০)। এ সময় প্রতিষ্ঠানের ক্যাশবাক্সে থাকা টাকাও নিয়ে যায় দুর্বৃত্তরা। নিহত ধীরাজ অয়াল বালাগঞ্জের গহরপুর-রতনপুর ব্রিক ফিল্ডের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি নগরীর আলমপুর এলাকার বাসিন্দা ও দৈনিক বণিক বার্তা’র সিলেট ব্যুরো চিফ দেবাশীষ দেবুর চাচা।

শুক্রবার দুপুরে হামলার পর বেলা দেড়টার দিকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

ব্রিক ফিল্ডের মালিকপক্ষের লোকজন জানান, দীর্ঘ ৮ বছর থেকে ধীরাজ পাল তাদের এখানে প্রধান ম্যানেজারের চাকরি করছিলেন। জুম্মার নামাজের সময় কে বা কারা তাকে আঘাত করে পালিয়ে যায়। নামাজ শেষে লোকজনের কাছে খবর পেয়ে ইটভাটার মালিকপক্ষের লোকজন তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বালাগঞ্জ থানার ওসি নাজমুল হক জানান, ঘটনা অনুসন্ধানে নেমেছেন তারা। খুনিদের ধরতে পুলিশের ৪টি টিম কাজ করছে। মরদেহের মাথায় ও পায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন