১৯ জুলাই ২০২৩


দোয়ারাবাজারে ইমামদের সম্মানে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত

শেয়ার করুন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের সকল জামে মসজিদের ইমামদের সম্মানে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। টেংরা বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নাজিম উদ্দিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ। বুধবার সকালে সুরমা ইউনিয়ন পরিষদের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ সকল ইমামদের হাতে একটি করে পাঞ্জাবির কাঁপড় তুলে দেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ইউপি সদস্য মোশাররফ হোসেন ফরাজী, আহসান উদ্দিন,শাহজাহান মিয়া,মনির উদ্দিন,হাছান আলী, মাসুক মিয়া,পেশকারগাওঁ জামে মসজিদের ইমান হারুন মিয়া, এসময় উপস্থিত ছিলেন ইমাম আব্দুল জব্বার, নজরুল ইসলাম,নাজিম উদ্দিন,রফিকুল ইসলাম,হাফিজ উদ্দিন,ইদ্রিছ আহমেদ,বশির আহমেদ,নুরুল আমিন,সাইফুল, মতিউর রহমান, হারুন, নজরুল, নিজামসহ সুরমা ইউনিয়নের সকল মসজিদের ইমাম প্রমুখ।

শেয়ার করুন