৭ মে ২০২১


শাবির ল্যাবে ২৮ জনের করোনা শনাক্ত

শেয়ার করুন

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরটি পিসিআর ল্যাবে ২২৪টি করোনার নমুনা পরীক্ষা করে ২৮ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

শুক্রবার শাবির ল্যাবে তাদের করোনা পজিটিভ শনাক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও ল্যাব ইনচার্জ নূরনবি আজাদ জুয়েল বলেন, ২২৪টি নমুনা পরীক্ষা করে ২৮ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৭ জন, সুনমাগঞ্জ জেলার৪ জন, হবিগঞ্জ জেলার ৬ জন ও মৌলভীবাজার জেলার ১১ জন রয়েছেন বলেও জানান তিনি।

শেয়ার করুন