১৮ জুন ২০২৩


শাহপরাণে ইয়াবাসহ আটক যুবক

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেটের শাহপরাণে ইয়াবাসহ মো. ইমরানুর (৩৪) নামে এক যুবকে আটক করে ডিবি পুলিশ। শনিবার মধ্যরাতে মহানগরীর শাহপরাণ এলাকার পীরেরবাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত ইমরানুর সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত মো. মইনুল ইসলামের ছেলে।

সিলেট মহানগর পুলিশের গনমাধ্যম শাখা সূত্র জানা যায়, শনিবার মধ্যরাতে মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ দেবের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ এলাকার পীরেরবাজারে অভিযান পরিচালনা করে ইমরানুরকে আটক করা হয়। তার বিরুদ্ধে শাহপরাণ (রহঃ) থানায় এজাহার দায়ের করে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।

বিষয়টি নিশ্চিত করেন এসএমপি পুলিশের মিডিয়া অফিসার সুদিপ দাশ

শেয়ার করুন