১৮ অক্টোবর ২০২৩
আজকের সিলেট ডেস্ক : সিলেটে কোটি টাকার ভারতীয় পণ্যসহ ১ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশীদ চত্বর থেকে এসব পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যসমূহের বাজারমূল্য ১ কোটি ৫ লক্ষ ৬৪ হাজার ৫০০ টাকা।
বিষয়টি নিশ্চিত করেছে এসএমপির গোয়েন্দা বিভাগ ।
আটক জাকির হোসেন (৩৩) -এর বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে।
এএস // প্রেবি // আতারা