৩০ এপ্রিল ২০২১


ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অজ্ঞাত মহিলার মৃত্যু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : এসএমপি’র কোতোয়ালী মডেল থানাধীন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪০ বছর বয়সী অজ্ঞাতনামা এক মহিলার মৃত্যু হয়েছে। মহিলাকে অসুস্থ অবস্থায় কে বা কারা পেয়ে অজ্ঞান অবস্থায় উদ্ধার পূর্বক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে ভর্তি করে।

শুক্রবার ভোররাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী মডেল থানা পুলিশ চেষ্টা চালিয়েও অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি। বর্তমানে অজ্ঞাতনামা মহিলার লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

শেয়ার করুন