২৩ এপ্রিল ২০২১
লন্ডন অফিস:২১এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬ টায় ইউকে বিচিচিআই লন্ডন রিজিওনের সভাপতি অলি খান এমবিই এর সভাপতিত্বে এবং পরিচালক ব্যারিস্টার আনোয়ার মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয় বিজনেস নেটওয়ার্কিং এন্ড মাল্টি ফেইথ ভার্চুয়াল ইফতার । এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বৃটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসলিম, লর্ড কিরণ বিলমরিয়া ,সীমা মালত্রা এমপি,কঞ্জারবেটিব পার্টির লন্ডন মেয়র প্রার্থী শন বেইলি । বক্তব্য রাখেন ইউকে বিচিচিআই এর চেয়ারম্যান ইকবাল আহমেদ অবিই ,প্রেসিডেন্ট নাজমুল ইসলাম নুর,সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বজলুর রশিদ,বিচিএ এর প্রেসিডেন্ট এম এ মুনিম ও সাবেক প্রেসিডেন্ট পাশা খন্দকার এমবিই,দবিরুল ইসলাম চৌধুরী অবিই,ড.নাজিয়া খানম অবিই সহ অনেকে । বক্তারা বলেন , বর্তমান সময়ে মহামারির কারণে ব্যবসার যে ক্ষতি সাধিত হয়েছে তা সারিয়ে উঠতে সরকারের বিশেষ সহযোগিতা প্রয়োজন এবং এরকম একটি অনুষ্ঠানের আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন উক্ত সংগঠনের কর্মকর্তাদের। অনুষ্ঠানের আয়োজক অলি খান এমবিই বলেন সরকারের নিয়ম মেনে আমরা ভার্চুয়াল ইফতার করতে হচ্ছে সব কিছু ঠিক হয়ে আসলে আগামী বছর আমরা পরিপূর্ণ ইফতার অনুষ্ঠান করব ইনশাআল্লাহ্ এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্ত করেন ।